আমিও মামলার প্রস্তুতি নিচ্ছি: তাহসান #wptips

Sourov Biswas
Sourov Biswas

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ মামলার অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিললে যেকোনো সময় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়েছে পুলিশ।

সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক গত ৪ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। মামলার তদন্তের নথি সম্প্রতি রাজধানীর ধানমন্ডি থানায় এসেছে।

মামলার আসামী তাহসান খান বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়ছেন। কনসার্টে অংশ নিতেই সেখানে রয়েছেন তিনি।মামলার বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে তিনি জানান, মামলার বিষয়ে জেনেছি।

এ বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে। তাহসান বলেন, প্রচারক কখনো প্রতিষ্ঠানের সামগ্রিক দায়ভার নেবেন না। প্রচারণার দায়িত্ব পালন করা কোনোভাবেই অপরাধী হতে পারে না।

আমি যে বছর জানুয়ারিতে চুক্তিবদ্ধ হই তার আগের বছর জানুয়ারিতে আমাকে অ্যাপ্রোচ করা হয়। আমি যখন ডিনাই করছিলাম তখন তারা আমাকে বললো- আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আছি।

আমরা র‍্যাবের চলচ্চিত্র অপারেশন সুন্দরবনের সঙ্গে আছি। আমরা আইসিটি অ্যাওয়ার্ড পেয়েছি… তাহলে কেন ডিনাই করছেন? ইভ্যালির শেষ পর্যন্ত চুক্তি হয়েছিলেন তাহসান।

তিনি বলেন, আমি শেষ পর্যন্ত চুক্তি করেছিলাম। কিন্তু সেই চুক্তি অনুযায়ী কাজ করিনি। তার আগেই মে মাসে আমি চুক্তি টার্মিনেট করি। চুক্তি অনুযায়ী আমার বিঘগাপন কররার কথা ছিল।

কিন্তু আমি বিজ্ঞাপন করিনি। এর আগে দুটো লাইভ করে অনেক কমপ্লেইন পেয়েছি, আমার কাছের মানুষেরা কমপ্লেইন করেছে। যার ফলে আর অগ্রসর হইনি। চুক্তি বাতিল করেছি।

এদিকে জনপ্রিয় এই গায়ক মানহানি মামলা করবেন জানিয়ে বললেন, গত ৭ মাস ধরে মানসিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আর কিছু পত্রিকার চটকদার শিরোনাম দেখে অবাক হয়েছি।

মামলা হয়েছে ৪ ডিসেম্বর। বৃহস্পতিবার রাতে এই তথ্য প্রকাশ হলো কেন? এর পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না জানি না। তাহসান বলেন, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার বা নজরদারিতে বলতে কী বোঝায়?

হ্যাঁ যাদের বিরুদ্ধে মামলা হয় তাদের তো একটা নজরে রাখতেই হয়। তাই বলে যে কোনো চটকদার মুখরোচক শিরোনাম করে কাটতি বাড়ানোর কোনো অর্থ হয় না। যা হবে আইনগতভাবে হবে।

একটা মামলা হয়েছে সেটার তদন্ত চলছে। তদন্ত করে যদি আমাদের দোষ না পাওয়া যায় তাহলে আমাদের তো কোনো সমস্যা হবে না। আর তদন্ত করে পেলে তখন যেটা আইনত হবে তাই হবে।

The post আমিও মামলার প্রস্তুতি নিচ্ছি: তাহসান appeared first on One News BD | 1 News BD | One News | 1 News.

Comments : আমিও মামলার প্রস্তুতি নিচ্ছি: তাহসান #wptips