খালেদা জিয়ার কিছু হলে, আপনার রেহাই নেই : রিজভী #wptips

Sourov Biswas
Sourov Biswas

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠান।

যদি খালেদা জিয়ার কিছু হয়ে যায়, আপনার রেহাই নেই, শাস্তি আপনাকে পেতেই হবে। শুক্রবার ১০ ডিসেম্বর দুপুর ১২টার দিকে প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সারা পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার। আজকে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

আজকে শুধু বিএনপি নয় বিভিন্ন অধিকার গ্রুপ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল অনুরোধ করেছে, তারা সরকারের মন্ত্রীদের সঙ্গে দেখা করেছে। কিন্তু সবকিছুকে অগ্রাহ্য করে পরশুদিন দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য যদি শোনেন, মনে হবে আমরা একটা জমিদারের অধীনে বসাবস করছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়েছে তিনি বাংলাদেশ রাষ্ট্রের কেউ নন, তিনি বাংলাদেশের জমিদার। কার চিকিৎসা করার অধিকার আছে, না আছে—সেটা শেখ হাসিনার ইচ্ছার ওপর নির্ভর করে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তার (প্রধানমন্ত্রী) বক্তব্যে মনে হচ্ছে তিনি অনুকম্পা করছেন। আরে আপনি যে সাজা দিয়েছেন এটা তো আপনার সাজা। এটা তো আইনি প্রক্রিয়ায় সঠিক আদালতের নিরপেক্ষ বিচার নয়। আপনার বিচারক, আপনার ইচ্ছায়, আপনার নির্দেশে খালেদা জিয়াকে সাজা দিয়েছে।

তিনি বলেন, যে দুর্নীতির সঙ্গে খালেদা জিয়ার কোনো ধরনের সম্পর্ক নেই, সেই মামলায় আপনি সাজা দিয়েছেন। এটা তো প্রতিহিংসার বিচার। আপনার হিংসা প্রতিপালন করতে গিয়ে খালেদা জিয়াকে সাজা দিয়েছেন।

The post খালেদা জিয়ার কিছু হলে, আপনার রেহাই নেই : রিজভী appeared first on One News BD | 1 News BD | One News | 1 News.

Comments : খালেদা জিয়ার কিছু হলে, আপনার রেহাই নেই : রিজভী #wptips